1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম:
সংসদ বসছে ১২ মার্চ, নির্বাচিত হবেন স্পিকার-ডেপুটি স্পিকার বাংলাদেশ-সৌদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে: তারেক রহমান বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন ১৪ এপ্রিলের আগে সেনাবাহিনীর শীর্ষ পদে বড় রদবদল নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকার তাগিদ প্রধানমন্ত্রীর রাষ্ট্রদূত ইয়াও ওয়েন: সরকার চাইলেই তিস্তা প্রকল্পে কাজ শুরু করবে চীন ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা গাবতলীতে বিশিষ্ট সাংবাদিক মাজেদের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালিত বগুড়ায় সুবিধাবঞ্চিত শিশুদের জন্যে ছাত্রদলের প্রাক-প্রাথমিক পাঠশালা উদ্বোধন জয়পুরহাটে জামায়াতের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

জয়পুরহাটে জামায়াতের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

  • সম্পাদনার সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ বার প্রদশিত হয়েছে

জয়পুরহাট প্রতিনিধি:  জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি উপজেলা) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদের নেতৃত্বে সড়কে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করেছেন জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টা থেকে জয়পুরহাট শহরের পূর্ব বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এ পরিচ্ছন্নতা কর্মসূচি করা হয়। এ সময় সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ বলেন, “পরিবেশ রক্ষায় পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। নিজের এলাকা পরিষ্কার রাখা আমাদের নাগরিক কর্তব্য। ” জনগণের সেবক হিসেবে মানুষের পাশে থেকে কাজ করাই তার মূল লক্ষ্য জানিয়ে তিনি বলেন, “আমরা শুধু রাস্তা-ঘাটের পরিচ্ছন্নতা নয়, দেশ থেকে সব ধরনের সামাজিক আবর্জনা ও অনিয়ম দূর করতে চাই। এ জন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা চাই।” পরিচ্ছন্নতা কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজাসহ জামায়াত-শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতারা। এদিকে সংসদ সদস্যের নিজ হাতে আবর্জনা পরিষ্কার করতে দেখে বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষও এ কাজে অংশগ্রহণ করেন। স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, “একজন সংসদ সদস্যের এমন উদ্যোগে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি পাবে এবং সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসবে।” এছাড়া জয়পুরহাটের আক্কেলপুর থেকে আসা ইমাম হোসেন নামে এক তরুণ বলেন, নব নির্বাচিত সংসদ সদস্যের এই উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিবে এবং তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies