গাবতলী (বগুড়া) উপজেলা সংবাদদাতাঃ সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সদস্য ও দৈনিক উত্তর কোণ পত্রিকার স্টাফ রিপোর্টার এবং বগুড়ার গাবতলী দূর্গাহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও (সাবেক এমপি লালু’র পিএস) পনিরপাড়া গ্রামের মরহুম মাজেদুর রহমান মাজেদ এর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফিরাত কামনায় রবিবার বাদ আছর পনিরপাড়া জামে মসজিদে দোয়া মাহফিলে মোনাজাত অনুষ্ঠিত হয়।
দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এসময় উপস্থিত ছিলেন দূর্গাহাটা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল ওয়াহেদ সবির, সাবেক সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, বিএনপি নেতা রুস্তম আলী, বোরহান উদ্দিন, জাহাঙ্গীর আলম, মোবারক আলী, মঞ্জুরুল আলম মঞ্জু,উপজেলা যুবদলের সদস্য আবু বক্কর সিদ্দিক শাহীন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক নাদিম মোস্তাক হাসান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহীন আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, ছাত্রদল নেতা হাবীবে মিল্লাত মিল্টন, মরহুম পরিবারের সদস্য তারাজুল ইসলাম, দুলু মিয়া, সাংবাদিক আল আমিন মন্ডল, হারুন অর রশিদ সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন প্রমূখ। এরপর মরহুম সাংবাদিক মাজেদুর রহমান মাজেদের রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু সহ স্থানীয় মুসল্লীগন।