গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ ২১ ফেব্রুয়ারী শনিবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কাগইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গদল। এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সদস্য ও গাবতলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এবং কাগইল ইউনিয়ন বিএনপির সভাপতি সহকারী অধ্যাপক আশরাফ হোসেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিনহাজুল ইসলাম, সহ-ধর্মীয় বিষয়ক সম্পাদক আজমল হোসেন শীষ, কাগইল ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি আতাউর রহমান, রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম পাইলট, কাগইল ইউপির সাবেক চেয়ারম্যান আগানিহাল বিন জলিল তপন, ইউনিয়ন বিএনপি’র মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আব্দুস সোবাহান, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাহীন মোল্লা, বিএনপি নেতা রেজাউল করিম রায়হান, আব্দুল মোত্তালেব, আবু শাহীন, নাজমুল হক, আব্দুল বাছেদ, জফিরুল ইসলাম, শাফি, পাতা, আব্দুর রাজ্জাক, আব্দুস সাত্তার, আব্দুল রশিদ, যুবদল নেতা নুহু আলম, গুপ্ত কুমার, ছাত্রদল নেতা সজীব আকন্দ, উজ্জ্বল হোসেন, রকি মিয়া, রিফাত হোসেন সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।