1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

পাঁচবিবিতে আম গাছে হলুদের সমারোহ, বাতাসে ছড়াচ্ছে মৌ মৌ ঘ্রাণ

  • সম্পাদনার সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭ বার প্রদশিত হয়েছে

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সর্বত্রই আম গাছের ডালগুলো মুকুলে ভরে গেছে। বাতাসে ছড়াচ্ছে মৌ মৌ ঘ্রাণ। মৌমাছিরা মুকুল ফুলে বসে করছে নাচানাচি সেই সংগে মধুও সংগ্রহ করছে। আর মুকুলের ছড়ানো ঘ্রাণ পথচারীদের করছে বিমোহিত। অপরদিকে আমগাছের ফুলের সৌরভ যেন হলুদ আর সবুজের মহামিলন। মুকুলে মুকুলে ভরে গেছে গাছের প্রায় প্রতিটি ডালপালা। আমের মুকুলের মিষ্টি ঘ্রাণে মৌ মৌ করছে প্রকৃতি। মুকুলের সেই সুমিষ্ট সুবাস আন্দোলিত করে তুলছে আম চাষিদের মন। অন্যান্য জেলার মত এ উপজেলায় বাণিজ্যিক ভাবে বড় কোন আমের বাগান না থাকলেও বর্তমানে কিছু কিছু জায়গায় বাণিজ্যিক ভাবে আমের চাষ শুরু হয়েছে। এসব বাগান ও কাঁচা-পাকা ও গ্রামীণ রাস্তার ধার, পুকুরপাড়, বসতবাড়ীর চারপাশের ফাঁকা জায়গায় লাগানো আম বাগান মুকুলে ভরপুর দেখা যায়।  উপজেলার ধরঞ্জী ইউনিয়নের আম চাষী আবু জাফর বলেন, বেশ কয়েক বছর আগে এক বিঘা জমিতে আমের চাষ শুরু করেছি। প্রথমদিকে তেমন লাভ হয়নি। গতবছর থেকে কিছু লাভ পাওয়া গেছে। এ বছর আম গাছে সুন্দর আমের মুকুল ধরেছে। প্রাকৃতিক কোন দূর্যোগ দেখা না দিলে এবার আম থেকে ভাল আয় করা যাবে। উপজেলার আয়মাজামালপুর চারমাথায় মোঃ মোস্তাক আহম্মেদ সোহেলের ব্যবসা প্রতিষ্ঠানের ফাঁকা জায়গায় আম গাছের চারা রোপণ করে। আমের মুকুলে গাছের পাতা ঢেকে গেছে। সোহেল বলেন, ৪’বছর আগে ব্যানানা ম্যাঙ্গো জাতের ৪’টি চারা রোপণ করেছি। গত বছরের চেয়ে এবছর গাছে অতিরিক্ত ফুল ধরেছে। আশা করি ফলন ভাল হবে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ জসিম উদ্দিন বলেন, সাধারণত হিমসাগর, গোপালভোগ, আম্রপালি, ল্যাংড়া ও ফজলি জাতের আম চাষ হয়ে থাকে। আমে প্রচুর ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা দৃষ্টিশক্তি ভালো রাখে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies