জয়পুরহাট প্রতিনিধি: পবিত্র মাহে রমজান উপলক্ষে জয়পুরহাটে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের আবুল কাশেম ময়দানে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক আল মামুন মিয়া জেলা প্রশাসন জানিয়েছে, রমজান উপলক্ষে প্রতিদিন পাঁচটি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে আগামী ১২ মার্চ পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় ভর্তুকিমূল্যে টিসিবির নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক উর রহমান, জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহিম মোল্লা সুমন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ^াস, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ হোসেন, এস এম তানভীর উল আলম উপস্থিত ছিলেন। ট্রাকে বিক্রিত পণ্যের মধ্যে রয়েছে ২ লিটার সয়াবিন তেল, ১কেজি চিনি, ১ কেজি ছোলা, ৫০০ গ্রাম খেজুর ও ২ কেজি ডাল। নির্ধারিত এই প্যাকেজর মূল্য রাখা হয়েছে ৬০০ টাকা।