আসাদুজ্জামান টিটু,রংপুর: রংপুর সদর-৩ আসনের নির্বাচনী মাঠে ধানের শীষের পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামু। গত শনিবার রাতব্যাপী সদর উপজেলার মমিনপুর, হরিদেবপুর ও খলেয়া ইউনিয়নে পৃথক তিনটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। প্রতিটি সভাতেই স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।প্রচারণার অংশ হিসেবে প্রথমে মমিনপুর ইউনিয়নে জনসভা অনুষ্ঠিত হয়। আরিফুল ইসলাম রাজনের সভাপতিত্বে ও সাহেব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সামসুজ্জামান সামু। এরপর তিনি হরিদেবপুর ইউনিয়নে সৈয়দ আব্দুর রাসেলের সভাপতিত্বে ও সুরুজ মিয়ার সঞ্চালনায় দ্বিতীয় সভায় অংশ নেন।সবশেষে খলেয়া ইউনিয়নে কাওছার শাহর সভাপতিত্বে ও জাহাঙ্গীর মেম্বারের সঞ্চালনায় আয়োজিত জনসভায় যোগ দেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে সামসুজ্জামান সামু বলেন, “রংপুরের মাটির মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে। মমিনপুর থেকে খলেয়া—প্রতিটি জনপদে আজ ধানের শীষের যে জোয়ার দেখা যাচ্ছে, তা আগামী নির্বাচনে বিজয়ের ইঙ্গিত দিচ্ছে।” তিনি আরও বলেন, দেশ ও মানুষের অধিকার রক্ষায় ধানের শীষের কোনো বিকল্প নেই। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কাকসু’র সাবেক জিএস শহিদুল ইসলাম মিজু, রংপুর মহানগর বিএনপির আহবায়ক সদস্য সেলিম চৌধুরী, আব্দুস সালাম, আবু আলী মিঠু, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু,জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সম্পাদক আকিবুল রহমান মনু,সদর উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মোঃ মাসুদ রানা, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, যুবনেতা জাহাঙ্গীর হাসান, হাবিবুর রহমান শ্রবন,ফিরোজ কবির,সাগর মিয়া,মোসাদ্দেক হরকলি,জেলা ছাত্রদলের সদস্য মৃদুল ইসলাম শামিম,সেচ্ছাসেবক দলের নেতা রাকিব,সুমন মিয়া প্রমুখ। জনসভায় বক্তারা অভিযোগ করেন, নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার নানা চেষ্টা করা হলেও সাধারণ মানুষ সব ভয়ভীতি উপেক্ষা করে মাঠে নেমেছে। সভায় মহানগর ও সদর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীসহ বিভিন্ন পেশাজীবি মানুষ অংশগ্রহণ করেন। প্রতিটি সভাস্থলই কানায় কানায় পূর্ণ হয়ে পার্শ্ববর্তী সড়কগুলোতেও মানুষের ভিড় ছড়িয়ে পড়ে।