কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, বগুড়া-৪. কাহালু-নন্দীগ্রাম আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের মা ও আপোসহীন নেত্রী। বগুড়ার মানুষ অত্যন্ত ভাগ্যমান যে, এই জেলা থেকেই একজন রাষ্ট্রপতি ও ৩ বারের প্রধানমন্ত্রী পেয়েছিলেন শুধু তাই নয় এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে আবারও এই জেলা থেকেই প্রধানমন্ত্রী হবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার বাদ জোহর বগুড়ার কাহালুর মুরইল ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি। দোয়া মাহফিলে সভাপতিত্ব মুরইল ইউনিয়ন ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সৈয়দ হেদায়েতুল ইসলাম। উক্ত দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন আজাদ, মুরইল ইউনিয়ন বিএনপির সভাপতি কোবরান আলী, সাধারণ সম্পাদক মাকছুদুর রহমান মুঞ্জুৃ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপিনেতা শাহিনুর ইসলাম, জাহাঙ্গীর আলম, গোলাম মোস্তফা তালুকদার, তারামিয়া শেখ মিঠু, জিয়াউর রহমান জিয়া, মোজাহার আলী, একরাম হোসেন, এনামুল হক, কাহালু পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আাহবায়ক খোকন খান, সাবেক যুগ্ম আাহবায়ক তাজনুর রহমান, যুবদলনেতা সাব্বির আহম্মেদ, উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ আহম্মেদ মধু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ-সভাপতি রাকিব ইমতিয়াজ শাওন, সিনিয়র য্গ্মু সাধারণ সম্পাদক মোস্তফা আমীর রেজওয়ান স্বাধীন সহ মুরইল ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপির পুরুষ ও মহিলা কর্মীবৃন্দ।