1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম:
জাতির ভাগ্য পরিবর্তনে পাঁচ বছরই যথেষ্ট: জামায়াত আমির বগুড়ার উন্নয়নে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন-সাবেক এমপি লালু বগুড়া শহরের জানে সাবায় রুশদা টেকনিক্যাল একাডেমীর উদ্বোধন দুপচাঁচিয়ায় বিএনপির উদ্যোগে নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত নন্দীগ্রাম উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত সদরে ধানের শীষের সমর্থনে তিন ইউনিয়নে সামসুজ্জামান সামুর জনসভা নওগাঁর মান্দায় জামায়াতের নির্বাচনি জনসভা বগুড়া কোর্ট চত্বরে দাড়িপাল্লায় ভোট চাইলেন প্রার্থী সোহেল আদমদীঘিতে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন ছাড়াই দাপটে চলছে ইটভাটা রাজশাহী কেন্দ্রীয় কারাগারে পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বন্দিরা

বগুড়ার শেরপুরে বিএনপির নির্বাচনী প্রচার কার্যালয়ে অগ্নিসংযোগ

  • সম্পাদনার সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার প্রদশিত হয়েছে

এস,আই,শাওনশেরপুর (বগুড়া): বগুড়ার শেরপুরে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী গোলাম মোঃ সিরাজের নির্বাচনী প্রচার কার্যালয় আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে । রবিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলার গাড়িদহ ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের কালসীমাটি গ্রামের(৪ ও ৫ নং ওয়ার্ড) নির্বাচনী কার্যালয়ে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইব্রাহিম আলী এবং অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল সজীব শাহরীন। অগ্নিসংযোগ করা অফিসের সামনের চা দোকানদার মোঃ মিন্টু মিয়া বলেন, রাত দুইটা পযর্ন্ত তিনি তার দোকানেই ছিলেন। বিএনপির নির্বাচনী ওই প্রচার অফিসের ভিতরে তখনও লাইট জ্বলছিল। তারপর তিনি বাসায় চলে যান। রাত ২টা থেকে ভোর ৪টার মধ্যে কোন এক সময় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে তিনি জানান। ওয়ার্ড বিএনপির সভাপতি মাহফুজার রহমান দুলাল জানান, গতকাল স্থানীয় একটি বিদ‍্যালয় মাঠে আমাদের নির্বাচনী পথসভা ছিল। ধানের শীষ মনোনীত প্রার্থী গোলাম মোঃ সিরাজ প্রধান অতিথি হিসাবে ওই পথসভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত পথসভায় বিপুল পরিমাণ কর্মী সমর্থক ও সাধারণ ভোটারদের উপস্থিতি ছিল। এ সময় তাদের বিপক্ষের একটি রাজনৈতিক দল, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় চলে গেছেন বলে মনে করেন, তারা বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে উস্কানিমূলক স্লোগান দিয়ে মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে চলাচল করছিল। আমাদের ধারণা প্রতিপক্ষের লোকজন নির্বাচন বানচাল ও ভরাডুবির আশংকায় এ ধরনের অপতৎপরতা চালাচ্ছে। এ ঘটনা সুষ্ঠু তদন্ত পূর্বক জড়িতদের বিচার দাবী জানাচ্ছি । এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু বলেন, গতকাল গাড়ীদহ ইউনিয়নে ধানের শীষের পথসভায় বিপুল পরিমাণ জনসাধারণের উপস্থিতি দেখে একটি রাজনৈতিক দল ঈর্ষান্বিত হয়ে ভোট বানচালের অপচেষ্টা করছে। আমরা বিশ্বাস করি প্রশাসন এ অপচেষ্টা রুখে দিয়ে অপরাধীদের সনাক্ত করে বিচারের আওতায় নিয়ে আসবে বলে আশাবাদ ব‍্যক্ত করেন। শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত পূর্বক আইনী ব‍্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies