কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ নারী নির্য়াতনের প্রতিবাদে ও বগুড়া-৪,(কাহালু-নন্দীগ্রাম) এলাকার সংসদ সদস্য প্রার্থীর দাঁড়িপাল্লা মার্কা বিজয়ের জন্য নারীদের এক গণমিছিল অনুষ্ঠিত হয়। রোববার সকাল সাড়ে ১১ টায় কাহালুর শিল্পী আবাসন প্রকল্প এলাকা হতে নারী নির্য়তনের প্রতিবাদে ও দাঁড়ি পাল্লা মার্কা সম্বলিত ব্যানার ফেস্টুন হাতে “ভোট ভোট, ভোট চাই, দাঁড়ি পাল্লা মার্কায় ভোট চাই, ন্যায় ইনসাফের মার্কা দাঁড়ি পাল্লা মার্কা, সৎ যোগ্য ব্যাক্তির মার্কা দাঁড়িপাল্লা মার্কা” শ্লোগনে নারী ভোটারেরা গণমিছিলে অংশ নেন। মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ও মিছিলে নেতৃত্ব দেন বগুড়া-৪,(কাহালু-নন্দীগ্রাম) এলাকার দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী ইফসুর মহাসচিব ও সহকারি অধ্যাপক ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ। মিছিলটি কাহালু পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সু-শৃঙ্খল এই ঐতিহাসিক নারীদের মিছিলটি এক নজর দেখতে রাস্তার দু’ধারে, জড়ো হন এবং হাত নাড়িয়ে নারীদের স্বাগতম জানান জনগন।