নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে। অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- নওগাঁ-৪(মান্দা) আসনের জামায়াত প্রার্থী মোঃ আব্দুর রাকিব। আজ রোববার বিকেলে মান্দা উপজেলার কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত এর আয়োজন করে।এসময় মান্দা উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন-জেলা জামায়াতের কর্ম পরিষদ সুরা সদস্য মাওলানা মোস্তফা আলামিন, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস হোসেন, মুফতি মাওলানা মাহমুদুল হাসান সহ অন্যরা। নির্বাচনি জনসভায় উপজেলার ১৪ টি ইউনিয়নে কয়েক হাজার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। পরে এক গণমিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রসাদপুবর বাজারে গিয়ে শেষ হয়। নির্বাচনি জনসভায় প্রধান অতিথি জামায়াত প্রার্থী মোঃ আব্দুর রাকিব- এলাকায় চিকিৎসা, নারী শিক্ষা, রাস্তাঘাটের উন্নয়ন, বেকারত্ব দুরীকরণসহ বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরেন।