সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা মিনি স্টেডিয়াম মাঠে ক্রিকেট বোর্ডের আয়োজনে শনিবার সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত ক্রিকেট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় বালুয়াহাট ব্লাড ডোনার সোসাইটি বনাম সোনাতলা ফ্রেন্ডস অংশ গ্রহন করে। এতে বালুয়াহাট ব্লাড ডোনার সোসাইটি দল সোনাতলা ফ্রেন্ডস ক্লাবকে ১৩০-১৩৫ রানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ সভা অনুষ্ঠিত হয়। পৌর জামায়াতের আমির জাহিদুল হক-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য উপাধ্যক্ষ মোজাহিদুল ইসলাম খান, উপজেলা জামায়াতের নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মন্ডল, বগুড়া পৌর সভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ প্রমুখ। উপস্থিত ছিলেন শহর জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাড.শাহিন মিয়া সোনাতলা উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক ফজলুল করিম,বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্য নির্বাহী সদস্য ডা.নূরুল আমিন, সোনাতলা পৌর জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রাজ্জাক, উপজেলা যুব বিভাগের সভাপতি শেখ শাকিল,বালুয়াহাট ব্লাড ডোনার সোসাইটির আকাশ,ইস্রাফিল,নাহিদ, সোনাতলা ফ্রেন্ডস ক্লাবের সিয়াম,রকি ও মাবুদ প্রমুখ ।