1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

শাজাহানপুরে ধানের শীষের পক্ষে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের গণসংযোগ

  • সম্পাদনার সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার প্রদশিত হয়েছে

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুর উপজেলার ২১ নম্বর ওয়ার্ডের নিশ্চিন্তপুর চারমাথা এলাকায়, বগুড়া ৭ আস‌নের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোর্শেদ মিলটনের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ গণসংযোগ কর্মসূচির আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ। কর্মসূচিতে এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন সংগঠনের নেতৃবৃন্দ এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান। গণসংযোগে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- এ‌্যা‌বের বগুড়া নির্বাচনী প‌রিচালনা ক‌মি‌টির আহ্বায়ক প্রকৌশলী শামীম রাব্বি সঞ্চয়, সদস্য সচিব প্রকৌশলী মইনুল হাসান রনি, যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী সৈয়দ গোলাম কাদের, সদস্য প্রকৌশলী মনির হোসেন, প্রকৌশলী বদিউল ইসলাম, প্রকৌশলী আল মামুন লিমন, প্রকৌশলী আবু সালেহ মাহমুদ, প্রকৌশলী মাসুদ রানা ও প্রকৌশলী জিল্লুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, দেশ ও জনগণের অধিকার পুনরুদ্ধারে বিএনপির প্রার্থী মোর্শেদ মিলটনের কোনো বিকল্প নেই। আসন্ন নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জনগণ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। গণসংযোগ কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies