1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

নির্বাচনী ইশতেহারে প্রমান হয়েছে বিএনপি জনগণের দল ছিল, আছে ও থাকবে—মীর শাহে আলম

  • সম্পাদনার সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ বার প্রদশিত হয়েছে

মোকামতলা (বগুড়া) প্রতিনিধি : বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম বলেছেন, বিএনপি ঘোষিত ইশতেহার সম্পূর্ণভাবে জনকল্যাণমুখী এবং দেশের সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন। শনিবার বিকাল ৫টায় শিবগঞ্জ পৌরসভার শব্দলদিঘী খেলার মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে জনসভায় তিনি আরো বলেন, বিএনপির ইশতেহারে দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন, কর্মসংস্থান সৃষ্টি, ফ্যামিলি কার্ড, শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং তরুণ সমাজের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের সুস্পষ্ট পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
তিনি আরও বলেন, আমরা এমন একটি রাষ্ট্র গঠন করতে চাই যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে এবং সকল শ্রেণি-পেশার মানুষ সমান সুযোগ পাবে। বিএনপি সব সময় জনগণের দল ছিল, আছে এবং থাকবে। এ সময় তিনি আগামী নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies