1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি সরকার গঠন করলে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে- নীলফামারীতে তারেক রহমান জামায়াতে ইসলামীর নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চাই-সিলেটে ডা: শফিকুর রহমান দিনাজপুরে তারেক রহমান নাতি হিসেবে ধানের শীষে ভোট চাইলেন তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু নন্দীগ্রামে ধানের শীষে ভোট ও দোয়া চেয়ে ছাত্রদলের লিফলেট বিতরণ গাবতলীতে ধানের শীষের পক্ষে মহিলা সমাবেশ গাবতলীতে ধানের শীষের নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠক অনুষ্ঠিত কাহালুর মালঞ্চা ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী মিছিল অনুষ্ঠিত কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করলেন-পুলিশ সুপার

তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ- সাবেক এমপি লালু

  • সম্পাদনার সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার প্রদশিত হয়েছে

বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যে ইশতেহার ঘোষণা করেছেন এই ইশতেহার যে কোনদেশ প্রেম সরকারের পক্ষে এটা বাস্তবায়ন সম্ভব। তারেক রহমানের ইশতেহার বাস্তবায়নের স্বপ্ন দেখছে দেশের মানুষ । বিগত দিনে আমাদের দেশ থেকে লাখ, লাখ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে, এটা ফিরিয়ে আনা যেতে পারলে তাহলে এটা বাস্তবায়ন খুবই দ্রুত সম্ভব। তার একটা অংশ হলেও এটা দেওয়া সম্ভব। আমাদের পার্টির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ৫ কোটি মানুষ দারিদ্র সীমানার নিচে, তাদের জন্য ৪ কোটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। আপনারা আগামী ১২ ফেব্রুয়ারীতে তারেক রহমানকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করুন। তারেক রহমান নির্বাচিত হলে দেশের প্রধানমন্ত্রী হবেন। দেশের উন্নয়নের বিএনপি সরকারের মূল স্লোগান ‘করবো কাজ, গড়বো দেশ: সবার আগে বাংলাদেশ’। তিনি ৭ ফেব্রুয়ারি শনিবার পৌরসভার ৯নং ওয়ার্ডে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে বিএনপি প্রার্থী বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীর্ষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ ও গণসংযোগকালে একথা বলেন। এসময় তিনি ৯নং ওয়ার্ডের সূত্রাপুর এলাকায় অবস্থিত সকল ফ্লাটবাসাতে গিয়ে ধানের শীষে ভোট চান এবং তারেক রহমানের জন্য দোয়া চান। এসময় উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন, সাবেক এমপি লালুর কনিষ্ঠ পুত্র মোঃ সাহেদুজ্জামান সিরাজ বিজয়, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ ফয়সাল আলম, শহর যুবদলের সহ দপ্তর সম্পাদক মোঃ রাইম হাসান, ৯নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি প্লটু, ওয়ার্ড যুবদলের নেতা রেজাউল, হেলাল, হাসান, রাফি, মামুন, ছাত্রদল নেতা, মোঃ রাফিদসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies