গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ শনিবার বগুড়া গাবতলীর পৌরসভাধীন ৪নং ওয়ার্ডে ভবের বাজার মোড়ে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোরশেদ মিল্টনের পক্ষে এক মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি প্রার্থী মোরশেদ মিল্টনের সহধর্মিনী রওশন আকতার রিপা। সাবেক ছাত্রনেতা আমিনুর ইসলাম হিটলুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি মাজেদ বিন রকেট। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাহাদত হোসেন খান সাগর, সদর ইউপির প্যানেল চেয়ারম্যান বাদল সরকার, সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আ: লতিফ, উপজেলা ওলামাদলের সভাপতি নুর আলম, পৌর ওলামাদলের সভাপতি আলমগীর, বিএনপি নেতা রফিকুল ইসলাম, আ: মাজেদ বকুল, চান সহ অন্যান্য নেতৃবৃন্দ।