আসাদুজ্জামান টিটু, রংপুর: রংপুর কোতয়ালী সদর থানা আকস্মিক পরিদর্শন করেন রংপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন । গতকাল কোতয়ালী সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল গফুর এর নেতৃত্বে থানার একটি চৌকষ দল পুলিশ সুপার মারুফাত হুসাইন মহোদয়কে গার্ড অব অনার প্রদান করেন। পুলিশ সুপার কোতয়ালী সদর থানার সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন, বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট ২০২৬ উপলক্ষে প্রশাসনিক ও আইন-শৃঙ্খলা বিষয়ে অফিসার ও ফোর্সদের সাথে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য নির্দেশনা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন অত্র থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ জহুরুল হক সহ থানার সকল পুলিশ কর্মকর্তাগণ।