কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ শনিবার বগুড়ার কাহালু ঐতিহাসিক রেলওয়ে বটতলায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কাহালু উপজেলা শাখার আয়োজনে বগুড়া-৪, আসনের দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে এক নির্বাচনী বিশাল সমাবেশ ও “মার্চ ফর দাঁড়িপাল্লা” অনুষ্ঠিত হয়। নির্বাচনী সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী ছাত্রশিবির বগুড়া জেলা (পশ্চিম) শাখার সভাপতি সাইয়্যেদ কুতুব শাব্বির। উক্ত বিশাল নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম)এলাকার দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী ও ইফসুর মহাসচিব সহকারী অধ্যাপক ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ, তুরস্কের গাজী ওয়মান পাশা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর হাফিজুর রহমান, চট্টোগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি ইব্রাহিম রনি, বগুড়া জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকার, বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদিঘী) এলাকার দাঁড়িপাল্লার মার্কার প্রাথী নুর মোহাম্মাদ আবু তাহের, জেলা জামায়াতের সহকারি সেক্রেটারী মিজানুর রহমান মিজান, কর্মপরিষদ সদস্য মাওঃ আব্দুল মোমেন, জেলা এলডিপির সাধারণ সম্পাদক আনিছার রহমান আনিছ, উপজেলা জামায়াতের আমীর মাওঃ আব্দুস শাহিদ খান, সেক্রেটারী শহিদুর রহমান সবুজ, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি অধ্যক্ষ জহুরুল ইসলাম বাদশা, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারী প্রভাষক আব্দুল মোমিন প্রমুখ। নির্বাচনী সমাবেশ শেষে কাহালু থেকে শুরু করে “মার্চ ফর দাঁড়িপাল্লা” বিবিরপুকুর বাজারে গিয়ে শেষ করেন।