1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপির ৫১ দফা ইশতেহার: জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি এবার নিরাপদ বাংলাদেশ গড়ার সময়: তারেক রহমান সংবিধানে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে-মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের বিবৃতি: ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি বগুড়া-৬ সদর আসনে তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে সাবেক এমপি লালুর গণসংযোগ গাবতলীর দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হান্নানের নামাজে জানাজা সম্পন্ন আমি জিয়া পরিবার ও কাহালু-নন্দীগ্রাম বাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না-সাবেক এম পি মোশারফ হোসেন

শ্যামপুর বন্দরে জি এম কাদেরের বিশাল পথসভা

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার প্রদশিত হয়েছে

আসাদুজ্জামান টিটু, রংপুর: ​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় পার্টির দুর্গখ্যাত রংপুর-০৩ (সদর) আসনে নির্বাচনী প্রচারণায় ঝড় তুলেছেন দলটির চেয়ারম্যান ও সংসদ সদস্য পদপ্রার্থী জি এম কাদের। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে রংপুর সদর উপজেলার শ্যামপুর বন্দরে এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়। এতে হাজারো নেতা-কর্মীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এলাকাটি এক জনসমুদ্রে পরিণত হয়।
​দিনভর তৃণমূল চষে বেড়াচ্ছেন জাপা চেয়ারম্যান পথসভার আগে দিনব্যাপী চন্দনপাট ইউনিয়নের মধ্যপাড়া ও মাঠিয়াপাড়ার হাটে নিবিড় গণসংযোগ ও মতবিনিময় করেন জি এম কাদের। এসময় তিনি সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যান এবং লাঙ্গল প্রতীকে ভোট প্রার্থনা করেন। হাটে আসা ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে তার এই সরাসরি জনসংযোগ নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে।
​চন্দনপাট ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে শ্যামপুর বন্দরের পথসভায় প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের বলেন, “রংপুরের উন্নয়ন ও জাতীয় পার্টির ঐতিহ্য ওতপ্রোতভাবে জড়িত। এই মাটি এরশাদ সাহেবের, এই মাটি জাতীয় পার্টির। আগামী নির্বাচনে লাঙ্গলকে বিজয়ী করে আপনারা প্রমাণ করবেন যে রংপুরের মানুষ অধিকার আদায়ে আপসহীন।” উপস্থিত ছিলেন শীর্ষ ও স্থানীয় নেতৃবৃন্দ নির্বাচনী এই প্রচারণায় জি এম কাদেরের সফরসঙ্গী হিসেবে উপস্থিত থেকে মাঠ চাঙ্গা রাখেন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সভায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলার আহ্বায়ক আজমল হোসেন লেবু, যুগ্ম মহাসচিব ও জেলার সদস্য সচিব হাজী আব্দুর রাজ্জাক এবং জেলা জাতীয় পার্টির অন্যতম নেতা রুহুল আমিন লিটন।স্থানীয় নেতৃত্বের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাসুদ নবী মুন্না, সদস্য সচিব মাসুদার রহমান মিলন, চন্দনপাট ইউনিয়নের আহ্বায়ক হাফিজার রহমান ও সদস্য সচিব জসিম প্রামাণিক। এছাড়াও উপজেলা স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক দীপ চরণ, জাতীয় পার্টি নেতা মানিক মিয়া, আরাফাত সানি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies