1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপির ৫১ দফা ইশতেহার: জবাবদিহিমূলক রাষ্ট্র বিনির্মাণের অঙ্গীকার দুর্নীতির সঙ্গে কোনো আপস করবে না বিএনপি এবার নিরাপদ বাংলাদেশ গড়ার সময়: তারেক রহমান সংবিধানে ‘আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস’ পুনঃস্থাপন করা হবে: তারেক রহমান আমরা ন্যায় ইনসাফের বাংলাদেশ গড়তে চাই : শফিকুর রহমান বিএনপির ইশতেহারে বাংলাদেশে নতুন সূর্যোদয় হবে-মির্জা ফখরুল অন্তর্বর্তী সরকারের বিবৃতি: ইনকিলাব মঞ্চের বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়নি বগুড়া-৬ সদর আসনে তারেক রহমানের ধানের শীষে ভোট চেয়ে সাবেক এমপি লালুর গণসংযোগ গাবতলীর দূর্গাহাটা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হান্নানের নামাজে জানাজা সম্পন্ন আমি জিয়া পরিবার ও কাহালু-নন্দীগ্রাম বাসীর ঋণ কোন দিন পরিশোধ করতে পারবো না-সাবেক এম পি মোশারফ হোসেন

বগুড়া-৬ আসনে দাঁড়িপাল্লায় ভোট চেয়ে জামায়াতের প্রচার মিছিল

  • সম্পাদনার সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার প্রদশিত হয়েছে

বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত ঐক্যবদ্ধ বাংলাদেশের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, মানুষের তৈরী করা মতবাদে মুক্তি আসবেনা। আল্লাহর আইন ও সৎ লোকের শাসনে সমাজে মুক্তি আসবে। একবার ভোট দিন, আপনারা ভোট দিলে সুন্দর একটি কল্যাণ রাস্ট্র উপহার দিবে। ৫ বছরের মধ্যেই দেশকে সন্ত্রাস দুর্নীতি ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে গড়ে তুলবো। স্বাধীনতার ৫৪ বছর অতিবাহিত হলেও কোন সরকার দেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত করে গড়ে তুলতে পারেনি। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় হবে আমাদের প্রধান কাজ। তিনি শুক্রবার বিকেলে বগুড়া শহরের ১১নং ওয়ার্ডের মালতিনগর বখশিবাজারে এক বিশাল নির্বাচনী পথসভায় একথা বলেন। ১১নং ওয়ার্ড আমীর মাওলানা মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে পথসভায় আরো উপস্থিত ছিলেন শহর সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারী রফিকুল আলম, আব্দুস সালাম তুহিন, মাওলানা আজাহার আলী, ওয়ার্ড সেক্রেটারী সাদ্দাম হোসেন, মাস্টার হেলাল উদ্দিন প্রমুখ। এর আগে এক প্রচার মিছিল মালতিনগর হাই স্কুল হতে বের হয়ে ওয়ার্ডের প্রদান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies