ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ বগুড়া-৬ (সদর) আসনে সংসদ সদস্য পদে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কে বিজয়ী করতে ধানের শীষে ভোট চেয়ে নির্বাচন কালীন নিয়মিত গণসংযোগের অংশ হিসেবে শুক্রবার ১৪নং ওয়ার্ডে বসবাসরত প্রত্যেক ভোটারদের কাছে ভোট ও দোয়া চেয়ে গণসংযোগ করেছে জেলা মহিলা দল সাবেক সাধারণ সম্পাদক নিহার সুলতানা তিথী। গনসংযোগে উপস্থিত ছিলেন ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাজ্জাদ হোসেন পিন্টু, ফিরোজ আহমেদ, দুলাল, মোস্তফা, নিলুফা ইয়াসমিন লাভলী, ভাবনা আক্তার সুমা, মুক্তা বানু, সুরাইয়া,শিউলী, মমতাজ সহ নেতৃবৃন্দ।