আসাদুজ্জামান টিটু,রংপুর: রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের উপস্থিতিতে হারাগাছ ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এনসিপিতে যোগদান করেছেন।আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবাগতদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন আখতার হোসেন। ‘নতুন বাংলাদেশ’ গড়ার স্বপ্ন নিয়ে এবং এনসিপির আদর্শে অনুপ্রাণিত হয়ে এই নেতাকর্মীরা বিএনপি ছেড়ে শাপলা কলি প্রতীকের ছায়াতলে শামিল হন।অনুষ্ঠানে আখতার হোসেন বলেন, “সাধারণ মানুষের অধিকার আদায় এবং সমৃদ্ধ পীরগাছা-কাউনিয়া গড়ার লক্ষ্যে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আগামীর পথ চলায় অনুপ্রেরণা জোগাবে।”যোগদানকারী নেতাকর্মীরা জানান, এলাকার সুষম উন্নয়ন এবং ইতিবাচক রাজনীতির ধারা অব্যাহত রাখতে তারা আখতার হোসেনের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।