1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

বগুড়া-৬ আসনে তারেক রহমানের পক্ষে ভোট চাইলেন রাবি প্রফেসর দোলোয়ার হোসেন

  • সম্পাদনার সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার প্রদশিত হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১২টার দিকে শহরের স্টেশন সড়ক ও শাপলা মার্কেটসহ বিভিন্ন স্থানে এ গণসংয়োগ করা হয়। গণসংযোগে নেতৃত্ব দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের অন্যতম সদস্য, জিয়া পরিষদের সহ-সভাপতি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ বিভাগের প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন মোঃ মজিবর রহমান, সাজেদুর রহমান, এনামুল হক, ফজলে নূর রহমান, হারুনুর রশিদ, সেলিম আবেদীন, আব্দুর রশিদ আঙ্গুর, ফজলু মিয়া প্রমুখ।
গণসংযোগকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারীজ বিভাগের প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন বলেন, ক্ষুধা দারিদ্রমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এবং তারেক রহমানের ঐক্যের বাংলাদেশ গড়ার লক্ষ্যে ধানের শীষের বিকল্প নেই। বিএনপি সরকার গঠন করলে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডসহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে দেশে প্রায় ১লাখ হেলথ কেয়ারার নিয়োগ এবং তরুণদের শিক্ষা ও গবেষণা সুবিধা নিশ্চিত করতে কাজ করছেন তারেক রহমান। তিনি আরও বলেন, বগুড়া বিএনপির ঘাঁটি। বগুড়া সদর আসনে বিপুল পরিমান ভোটের ব্যবধানে ধানের শীষের প্রার্থী তারেক রহমান বিজয়ী হবেন ইনশাল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies