আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ সদর আসনে সংসদ সদস্য প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কে বিজয়ী করতে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ। বুধবার বগুড়া পৌরসভার ১৪নং ওয়ার্ডে শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমির নেতৃত্বে বিভিন্ন বসবাসরত প্রত্যেক ভোটারদের কাছে ধানের শীষে ভোট ও দোয়া চান। তারেক রহমানের জন্য ধানের শীষে ভোট চান এবং তার পরিবারের জন্য দোয়া চেয়ে বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায়,দোকান,সহ বাজার এলাকায় গণসংযোগ করেন শহর যুবদলের সভাপতি আহসান হাবিব মমি। এসময় আহসান হাবিব মমি বলেন, এই আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এমপি নির্বাচিত হলে তিনিই হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বগুড়ার প্রিয় সন্তান তারেক রহমান কে ধানের শীষ মার্কায় বিপুল সংখ্যক ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করতে হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হলে বগুড়ায় ব্যাপক উন্নয়ন হবে। তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার আহ্বানে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগর নিয়মিত কর্মসূচি হিসেবে চালিয়ে যাচ্ছেন এবং ভোট পর্যন্ত চালিয়ে যাবেন তার এই কর্মসূচি।

বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডের সভাপতি সেতু খন্দকার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছোটন এর সঞ্চালনায় তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়ার আহ্বানে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ ও মিছিলে উপস্থিত ছিলেন শহর যুবদলের সিনিয়র সহ সভাপতি তারিক মজিদ সোহাগ, মোনারুল ইসলাম,ওমাইূদুল হাবীব মিম, ওয়াসিম রেজা শাহেদ আলী,সুজিত জয়সোয়াল, মিনারুল হোসেন সাকু,ফাহিম,আব্দুল মমিন, জিলহক, শাহিন হোসেন,কামাল মন্ডল ও রুবেল, শ্যামল, ফয়সাল,শামীম, রনি মিয়া , রোকন ,জিতু, স্বাধীন,সুলতান, রোমান, মাছুম, রিংকু নিরব,তৌহিদ, রহিম রোকন,রাসেদ,মমিন, সজিব এছাড়াও কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।