1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু

  • সম্পাদনার সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার প্রদশিত হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, বাংলাদেশ সহ বগুড়ার উন্নয়নে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ধানের শীষ মার্কায় ভোট দিন। তিনি আরো বলেন, ধর্মের কথা বলে ও বেহেস্তের টিকিট বিক্রি করে একটি গোষ্ঠী ভোটারদের কে বিভ্রান্ত করার চেষ্টা করছে। জিয়াউর রহমান আল্লাহ’র ওলি ছিলেন। বিএনপি একমাত্র খাঁটি মুসলমানের দল। প্রিয় ভোটারবৃন্দ আপনাদের জানতে হবে, আমাদের এ মাটির প্রিয় সন্তান জনাব তারেক রহমান, তার পিতা ছিলেন সাবেক রাষ্ট্রপতি, মাতা ছিলেন সফল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী। এ জন্য এই পবিত্র মাটি থেকে বগুড়ার প্রিয় সন্তান জনাব তারেক রহমান কে ধানের শীষ মার্কায় বিপুল সংখ্যক ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করতে হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হলে বগুড়ায় ব্যাপক উন্নয়ন হবে। তারেক রহমান দেশ ও মানুষের কল্যাণে একজন নিবেদিত প্রাণ। ৪ ফেব্রুয়ারি বুধবার বিএনপি চেয়ারম্যান ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব তারেক রহমানের পক্ষে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ড কালশি মাটি গ্রামে গনসংযোগ শেষে নির্বাচনী প্রচারণা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। স্থানীয় আলহাজ্ব বুলু প্রাং এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া শহর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

আরো বক্তব্য রাখেন ২১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল কুদ্দুস চাঁন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সভাপতি ইসমাইল হোসেন, সাজেদুর রহমান স্বপন, নুরুল ইসলাম কালু, বাবলু মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক হোসানুল করিম, বগুড়া সদর যুবদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রুবেল, ২১নং ওয়ার্ড বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ওহেদুল সরকার, মহিলাদল নেত্রী জাহানারা রঞ্জনা বেগম, বিএনপি নেতা ফজলুল হক, রওশন আলম, আমিনুল ইসলাম, আব্দুস সালাম, সাইফুল ইসলাম, আব্দুল হাকিম, সাইফুল ইসলাম, আব্দুল মমিন, মানিক মিয়া, সানোয়ার হোসেন, ২১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনি, সহ-সভাপতি ইসমাইল হোসেন, প্রচার সম্পাদক ফেরদৌস হোসেন, গাবতলী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, যুবদল নেতা শাহাদত হোসেন রাজু, মোহতাছিন বিল্লা মুন, মিল্টন হোসাইন, স্বেচ্ছাসেবকদল নেতা মাহফুজার রহমান, আব্দুল মমিন, শ্রমিকদল নেতা আজাদুল ইসলাম আজাদ, ছাত্রদল নেতা সিয়াম আহম্মেদ, স্থানীয় গিনি বেগম সহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies