1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম:
বিএনপি বিশ্বাস করে দেশের সব ক্ষমতার উৎস জনগণ- ফরিদপুরে জনসভায় তারেক রহমান গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে- বরিশালে জনসভায় তারেক রহমান সার্বভৌমত্ব, ইনসাফ ও নারী নিরাপত্তায় অগ্রাধিকার-জামায়াতের নির্বাচনী ইশতেহার বিএনপির রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি-ডা: জুবাইদা রহমান বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয় : মির্জা ফখরুল বগুড়ার উন্নয়নে তারেক রহমান কে ধানের শীষ মার্কায় ভোট দিন-সাবেক এমপি লালু বগুড়া পৌরসভার ১৪ নং ওয়ার্ডে ধানের শীষে ভোট চেয়ে শহর যুবদলের গণসংযোগ মমিনপুরে রংপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামসুজ্জামান সামুর মতবিনিময় সভা বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষকে কখনোই রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না-ভিপি সাইফুল রংপুর সদর উপজেলায় জি এম কাদেরের নির্বাচনী গণসংযোগ

জামায়াতের ডিজিটাল প্রচারণার গাড়ী বগুড়ায় জনতা গাড়ী ধরে দিলো দাঁড়িপাল্লার স্লোগান

  • সম্পাদনার সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার প্রদশিত হয়েছে

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিজিটাল প্রচারণার গাড়ী আজ বুধবার সকালে বগুড়ায় এসেছে। সকাল ১১টায় দাঁড়িপাল্লার প্রচারণার গাড়ীটি বগুড়া শহরের সাতমাথায় এসে পৌঁছায়। বগুড়া-৬ সদর আসনের প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল গাড়ীতে উঠে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় দাঁড়িপাল্লার ডিজিটাল প্রচারণার গাড়ী দেখতে হুমড়ি খেয়ে পড়ে সাধারণ মানুষ। শত শত মানুষ গাড়ীটি ঘিরে ধরে স্লোগান দিতে থাকে। জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল দুই হাত নেড়ে জনগণের ভালোবাসার জবাব দেন। উপস্থিত জনতার উদ্দেশে আবিদুর রহমান সোহেল বলেন, সারাদেশে দাঁড়িপাল্লার পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে তার ঢেউ লেগেছে বগুড়াতেও। বগুড়ার মানুষ বছরের পর বছর একটি দলকে ভোট দিয়ে বিনিময়ে অবহেলা আর বঞ্চনা ছাড়া কিছুই পায়নি। তারা এবার পরিবর্তন চায়। শহর থেকে গ্রাম সবখানে পরিবর্তনের আওয়াজ উঠেছে। আগহামী ১২ ফেব্রুয়ারি দাঁড়িপাল্লার বিজয়ের মাধ্যমে বগুড়াবাসী নতুন ইতিহাস রচনা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এ সময় জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মাওলানা আব্দুল হালিম বেগ, দাওয়াহ ও শিক্ষা সম্পাদক ড মোওলানা হেদায়েতুল ইসলাম, প্রচার সম্পাদক ইকবাল হোসেনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বগুড়া শহরে প্রচারনা শেষে ডিজিটাল প্রচারণার গাড়ী উত্তরাঞ্চলের পথে যাত্রা করেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies