1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৪ বার প্রদশিত হয়েছে

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমার অধিকার মানে এই দেশে মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ১৮ কোটি মানুষের অধিকার। আমরা জামায়াতে ইসলামীর দলীয় সরকার কায়েম করতে চাই না। জামায়াতে ইসলামীর বিজয়ও আমি চাই না। আমি ১৮ কোটি মানুষের বিজয় চাই। ১৮ কোটি মানুষের বিজয় হলে, সে বিজয় আমাদের সবার।’ মঙ্গলবার সকালে কিশোরগঞ্জের কটিয়াদীতে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জামায়াত আমীর বলেন, ‘দল-গোষ্ঠী-পরিবারতান্ত্রিক রাজনীতির কোনো বিজয় আমাদের কাছে নেই। বার্তা আমাদের অত্যন্ত পরিষ্কার। এই পথে পুরনো রাস্তায় যারা হাঁটতে চাইবেন অন্ধকার গলিতে, তাদের রাস্তায় তারা হাঁটুক। আমরা সদর রাস্তায় আলোকিত রাস্তায় হাঁটবো। আর জাতি এই আলোকিত রাস্তায়ই হাঁটবে।’ তিনি বলেন, ‘ছলে বলে কৌশলে যেকোনোভাবে আমাকে জিততে হবে, এই ধারণা থেকে বের হয়ে আসেন। ওই পুরানা স্লোগান থেকে বের হয়ে আসেন। আমার ভোট আমি দেবো, তোমারটাও আমি দেবো-এই দিন শেষ। এই দিন আর ফিরে আসবে না। চব্বিশের যুবকেরা ঘুমিয়ে পড়েনি, জেগে আছে। তার ভোটের পাহারাদারি সে করবে, সাথে সাথে বাকি সকলের ভোটের পাহারাদারি করবে। কোনো দুর্বৃত্ত এখন আর কারো ভোটে হাত দিতে পারবে না। ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা প্রশাসনকে বলবো, আপনারা দক্ষতা এবং নিরপেক্ষতার সাথে, সততা এবং সাহসিকতার সাথে আপনারা নির্বাচনকে সামনে রেখে দায়িত্ব পালন করবেন। জাতি আপনাদের জন্য দোয়া করবে। ১৮ কোটি মানুষ আপনাদের পাশে থাকবে। আপনারা মেহেরবানি করে কারো কোনো ডাইন-বাম কথা শুনবেন না। আমরা কারো কাছে কোনো আনুকূল্য চাই না। কিন্তু আমাদের কোনো ক্ষতি করতে আসলে, আমরা কিন্তু ছেড়ে দিবো না। তিনি যেই হোন। আমার অধিকার আমাকে রক্ষা করতে হবে, এ লড়াই চলবে।’ ডা. শফিকুর রহমান বলেন, ‘জাতি কোনদিকে ইতোমধ্যে আলামত স্পষ্ট। যুব সমাজ সিদ্ধান্ত দিয়ে ফেলেছে, পাঁচ পাঁচটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে বলে দিয়েছে, আমরা ন্যায়-ইনসাফের পক্ষে। আমরা আগামীর নতুন বাংলাদেশের পক্ষে। আমরা যুবকদের চব্বিশের আকাঙ্ক্ষার পক্ষে। এ রায় তারা দিয়ে দিয়েছে। মায়েরা-বোনেরাও তারা তাদের অপিনিয়ন ব্যক্ত করতে শুরু করেছেন।’ বক্তৃতার সময় জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের মধ্যে ৫টি আসনের ১১ দলীয় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies