1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম:
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান গানম্যান নিয়ে জামায়াত প্রার্থীর ক্যান্টনমেন্ট পার হওয়ার চেষ্টা, অতঃপর… জামায়াতের নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই-কিশোরগঞ্জে জামায়াত আমীর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবারও বিপদে পড়বে দেশ: মির্জা ফখরুল র‌্যাবের নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বগুড়া উন্নয়নের তারেক রহমানের বিকল্প নেই-সাবেক এমপি লালু সেমিনারে বিশেষজ্ঞদের অভিমত: বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবিলায় জাতীয় ঐকমত্য দরকার শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ উলিপুরে বিভিন্ন দল ও ধর্মীয় সম্প্রদায়ের ৭ শতাধিক নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান বগুড়ার শেরপুরে বিএনপির পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

শাজাহানপুরের আমরুল ইউনিয়নে ধানের শীষের পক্ষে ডোর টু ডোর গণসংযোগ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার প্রদশিত হয়েছে

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়া–৭ (শাজাহানপুর–গাবতলী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী মোরশেদ মিলটনের পক্ষে শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ডোর টু ডোর গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী এ গণসংযোগ কার্যক্রম পরিচালিত হয়। স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি বাদশা সরকারের নেতৃত্বে অনুষ্ঠিত গণসংযোগে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে বাদশা সরকার বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে ধানের শীষের কোনো বিকল্প নেই। জনগণের প্রত্যাশা পূরণে মোরশেদ মিলটন একজন যোগ্য প্রার্থী। উন্নয়ন ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, আলহাজ্ব তমেজ উদ্দিন, এম আর মানিক, রহমত আলী, জামাল উদ্দিন মোল্লা, আফসার আলী, ফারুক আহমেদ, শিবলু প্রমুখ। গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা ব্যাপক উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies