শেরপুর(বগুড়া)প্রতিনিধি: আসন্ন ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বগুড়া-৫( শেরপুর – ধুনট) আসনে উপজেলা বিএনপির উদ্যোগে শেরপুর উপজেলার পোলিং এজেন্টদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৩ রা ফেব্রুয়ারি( মঙ্গলবার) সকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে প্রশিক্ষণটির উদ্বোধন করেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র,জেলা বিএনপির সাবেক উপদেষ্টা আলহাজ জানে আলম খোকা। পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডুর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেলের সঞ্চালনায় উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫(শেরপুর-ধুনট) নির্বাচনী এলাকার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ গোলাম মো. সিরাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী, রাজশাহী বিভাগীয় বিএনপির পোলিং এজেন্টের টিম প্রধান আরাফাত বিল্লাহ খান, প্রশিক্ষক আমিনুল ইসলাম, লুৎফর রহমান প্রমূখ।