1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

ক্ষেতলাল শিশু নিকেতন ও সদর জুনিয়র হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • সম্পাদনার সময় : সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩২ বার প্রদশিত হয়েছে

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি: ক্ষেতলাল শিশু নিকেতন ও সদর জুনিয়র হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জনাব সানজিদা চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ পারভেজ। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. নাসির উদ্দীন, একাডেমিক সুপারভাইজার মাধ্যমিক শিক্ষা অফিস বাবলু কুমার মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওবায়দুল হক, পল্লী উন্নয়ন কর্মকর্তা সেলিনা ইয়াসমিন, তথ্য আপা মুনিরা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু নিকেতন ও সদর জুনিয়র হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আজিজার রহমান। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন। বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে এবং শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি তৈরি হয়।
অনুষ্ঠানটি শিক্ষার্থীদের অংশগ্রহণ ও আনন্দঘন পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies