1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
দুঃস্হদের মাঝে ঈদ সামগ্রী ও অসহায় পরিবারকে হুইলচেয়ার বিতরণ করলেন সাবেক এমপি লালু দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার আ.লীগের কার্যক্রম বন্ধ আছে, বন্ধ থাকবে: মির্জা ফখরুল নীলসাগর ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক নীলসাগর এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত ৯টি বগির উদ্ধার কাজ শেষ ; প্রায় ২২ ঘন্টা পর ট্রেন চলাচল শুরু শাজাহানপুরে ২ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার পৌঁছে দিলেন এনামুল হক শাহীন সান্তাহারে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার নওগাঁয় ৭শতাধিক অসহায়দের মাঝে ঈদ সামগ্রি উপহার বিতরণ করলেন তুহিন মানবিক দৃষ্টান্ত: অসহায় পঙ্গু সেই জালালের পাশে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জামায়াত প্রার্থী আবিদুর রহমানের গণসংযোগ অব্যাহত

ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে: মির্জা ফখরুল

  • সম্পাদনার সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৫ বার প্রদশিত হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা ভোটকেন্দ্র পাহারা দেবেন, কেউ যেন গোলমাল করতে না পারে। যেন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সবাই মিলে ভোট দিতে পারে। রোববার সকাল ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কাজীপাড়ায় নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আমি মনে করি এবারের নির্বাচন কেউ বন্ধ করতে পারবে না। এবার মানুষ জেগেছে, ভোট এবার দেবেই। এবার আমরা ভোট দেবোই। কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। মির্জা ফখরুল বলেন, বিএনপি যা বলে বাস্তবে তা করে। বিএনপি নির্বাচিত হলে কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ব্যাংক ঋণ মাফ করা হবে। মায়েদের কৃষি কার্ড দেওয়া হবে, কৃষকদের কৃষি কার্ড দেওয়া হবে যার মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। এছাড়াও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যেসব মা এনজিও থেকে ঋণ দিয়েছেন সেসব শোধ করার ব্যবস্থা করবে আমাদের সরকার। কারণ মানুষ ঋণমুক্ত হলে উন্নতি করতে পারবে। এ সময় জুলাই অভ্যুত্থানের শহীদ আল মামুনের বোন তার সঞ্চিতা একটি মাটির ব্যাংক ও মুরগির ডিম উপহার দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। জুলাই শহীদদের স্মৃতি মনে করে আবেগাপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। পথসভায় ছিলেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আল মামুন, ইউনিয়ন বিএনপির ওর্য়াড বেলাল হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies