1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

২০ বছর পর নওগাঁয় আসছেন তারেক রহমান, নেতাকর্মীদের মাছে উৎসবের আমেজ

  • সম্পাদনার সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ২৬ বার প্রদশিত হয়েছে

নওগাঁ প্রতিনিধি : সার দেশে নির্বাচনী প্রচারণা এবং রাজনৈতিক সফরের অংশ হিসেবে দীর্ঘ ২০ বছর পর নওগাঁয় আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেল তিনটায় শহরের এটিম মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তার এ সফরকে ঘিরে উচ্ছ্বসিত তৃনমুলের নেতাকর্মীরা। ইতোমধ্যে জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। নওগাঁ বাসীর প্রত্যাশা কৃষি প্রধান জেলায় কৃষি উন্নয়নে গবেষণা প্রতিষ্ঠান সহ শিক্ষা ও স্বাস্থ্যসেবা প্রতি গুরুত্ব দিবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।  তার আগমণ উপলক্ষে নওগাঁয় উচ্ছ্বসিত ও উজ্জীবিত তৃনমুলের নেতাকর্মীরা। নওগাঁ শহরের এটিম মাঠে মঞ্চ নির্মাণ সহ জেলা বিএনপির পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি চলছে। ওই দিন বিকেল ৩ টায় তিনি জনসভায় যোগ দিবেন। নির্বাচনি প্রচারণায় সহ নওগাঁ ও জয়পুরহাট জেলার প্রার্থীদের পরিচয় করিয়ে দিবেন এবং জনগণের মাঝে বিএনপির প্রস্তুতি ব্যক্ত করবেন। একই সাথে নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা মুলক বক্তব্য দিবেন।
নওগাঁ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মামুনুর রহমান রিপন বলেন, দীর্ঘ ২০ বছর পরে নওগাঁয় আমাদের চেয়ারম্যান আসছেন। তাকে বরণ করে নিতে নওগাঁবাসী অধীর অপেক্ষায় রয়েছে। নওগাঁর উন্নয়নের ব্যাপারে তিনি কথা বলবেন, তার যে চিন্তা ও পরিকল্পনা রয়েছে সেগুলো তিনি তুলে ধরবেন। আমরা শতভাগ প্রস্তুত নেতাকে বরণ করে নিতে। নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, আমাদের চেয়ারম্যান নওগাঁয় আগমন উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা ঈদের মতো আনন্দ উপভোগ করছে। নওগাঁ ও জয়পুরহাট জেলা সহ আশপাশের প্রায় ২ লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। সমাবেশ সুশৃঙ্খল ও শান্তিপূর্ন করতে ইতোমধ্যে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সমাবেশ সফল করতে শহর ও জেলার বিভিন্ন এলাকায় প্রচার চালানো হচ্ছে। তার নিরাপত্তার বিষয়ে পুলিশ সুপারের সঙ্গে আলোচনা করা হয়েছে । তাকে সর্বোচ্চ নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে নওগাঁয় আনা হবে। আশা করছি প্রায় ২ লাখের বেশি মানুষের সমাগম ঘটবে।  উল্লেখ্য, তারেক রহমান বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হবেন। রাজশাহী সমাবেশ শেষে তিনি নওগাঁর জনসভায় যোগ দিবেন এবং নওগাঁর জনসভা শেষে নিজ নির্বাচনী এলাকা বগুড়ার উদ্দেশ্যে রওনা হবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies