1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

বগুড়ায় জুলাই স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে উপদেষ্টা আদিলুর রহমান খানের শ্রদ্ধা

  • সম্পাদনার সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২৪ বার প্রদশিত হয়েছে

বগুড়ায় জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিস্তম্ভ ও শহীদদের কবরে শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান। শনিবার সকালে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন এবং শহীদদের মাগফিরাত কামনায় দোয়া করেন। শনিবার সকাল সোয়া ১০টার দিকে বগুড়া শহরের সাতমাথায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণ করেন উপদেষ্টা আদিলুর রহমান খান। এ সময় জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, বগুড়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. ফারজানা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু সুফিয়ানসহ জুলাই আন্দোলনে আহত যোদ্ধারা। এরপর সকাল সাড়ে ১০টার দিকে শহরের নামাজগড় কবরস্থানে জুলাই আন্দোলনে শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন উপদেষ্টা আদিলুর রহমান খান। সেখানে তিনি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। পরে বেলা ১১টার দিকে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা–সংক্রান্ত এক সভায় অংশ নেন তিনি। সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয় নিয়ে আলোচনা হয়। এ সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies