1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরহুম সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব অবৈধভাবে তেল মজুতের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা নন্দীগ্রাম কলেজপাড়া আদর্শ ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়া করনেশন স্কুলের এসএসসি ১৩ তম ব্যাচের মিলনমেলা ও ইফতার ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি পূরণ করেছেন তারেক রহমান: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী-মীর শাহে আলম সংসদকে জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই-প্রধানমন্ত্রী সংসদ অধিবেশন ১৫ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা রাষ্ট্রপতির বক্তব্যের সময় বিরোধী জোটের ওয়াকআউট

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ড

  • সম্পাদনার সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ৮০ বার প্রদশিত হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলো বাংলাদেশ। নিরাপত্তার ইস্যুতে টাইগারদের ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার অনড় অবস্থানের কারণে কঠোর সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টুর্নামেন্টে বাংলাদেশের জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ বিষয়টি আজ নিশ্চিত করেছে। গত কয়েকদিন ধরে বিসিবি ও আইসিসির মধ্যে চলা টানাপোড়েন আজ চূড়ান্ত পরিণতির দিকে মোড় নিলো। আইসিসি কিছুদিন আগে বিসিবিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। কিন্তু বিসিবি তাদের অবস্থানে অনড় থাকায় আইসিসি আজ শেষ পর্যন্ত কঠোর সিদ্ধান্ত নিলো। ক্রিকবাজ জানিয়েছে, দুবাই (আইসিসি সদর দপ্তর) থেকে এডিনবার্গের (স্কটল্যান্ড ক্রিকেট বোর্ড) সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং স্কটল্যান্ডের অংশগ্রহণ এখন চূড়ান্ত। আইসিসির এই সিদ্ধান্তের ফলে বিশ্বকাপের ‘সি’ গ্রুপে বাংলাদেশের জায়গায় এখন খেলবে স্কটিশরা। সূচি অনুযায়ী, তারা ৭ ফেব্রুয়ারি কলকাতায় দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে। এরপর ৯ ফেব্রুয়ারি ইতালি এবং ১৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে নেপালের বিপক্ষে খেলবে স্কটল্যান্ড। ক্রিকবাজ ক্রিকেট স্কটল্যান্ডের সিইও ট্রুডি লিন্ডব্লেডের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আইসিসি এই অদলবদল প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies