1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

মাইলস্টোন ট্র্যাজেডি: তারেক রহমানের সঙ্গে দেখা করলেন হতাহতদের পরিবার

  • সম্পাদনার সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ৩১ বার প্রদশিত হয়েছে

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের সঙ্গে কথা বললেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) বিএনপির গুলশান কার্যালয়ের সামনের সড়কে তারেক রহমান তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি হতাহত শিশুদের পরিবারের খোঁজখবর নেন। হতাহতদের পরিবারের পক্ষ থেকে তারেক রহমানের হাতে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। এক আহত শিশুর মা বলেন, আমাদের আহত সন্তানদের চিকিৎসার জন্য ৫ লাখ আর শহীদ শিশুদের পরিবারকে ২০ লাখ টাকা দেয়া হয়েছে। একটা শহীদ শিশুর জীবনের মূল্য কি ২০ লাখ টাকা? অনেক শিশুদের অপারেশন করতে হচ্ছে। এখন বিমানবাহিনী সব সহায়তা বন্ধ করে দিয়েছে। হাসপাতালে আমাদেরকে বারবার যেতে হচ্ছে। ওখানেও আমরা নিগ্রহের শিকার হচ্ছি।আরেক আহত শিশুর মা বলেন, আমার বাচ্চার বাবা নেই। মাইলস্টোনে বিমান হামলায় আহত হয়ে এখন ও হাঁটতে পারে না। তারেক রহমান সবার কথা শোনার পর ধৈর্য ধরার পরামর্শ দিয়ে সহযোগিতার আশ্বাস দেন। হতাহত শিশুদের পরিবারের পক্ষে এক বাবা বলেন, আমরা যে দাবিগুলো নিয়ে এসেছি সেগুলো আমরা স্বারকলিপিতেই লিখে দিয়েছি। এতো অল্প সময়ে উনাকে মুখে বলা সম্ভব হয় নাই। মূলত এখানে আমাদের চার পাঁচটা মূল দাবি ছিল। এক নাম্বার দাবি হলো বিমান দুর্ঘটনায় নিহত শিশুদের শহীদ মর্যাদা দিয়ে গ্যাজেট প্রকাশ করা। আহত সন্তানদের আজীবন পুনর্বাসন এবং একটা হেলথ কার্ড করে দেয়া। যেটা সিএমএস থেকে আমাদের চাওয়া। স্মৃতি সংরক্ষণের জন্যে উত্তরাতে একটা মসজিদ বা মাদরাসার মতো কিছু একটা করা। তিনি আরও বলেন, জয়নুল আবেদিন একটা রিট করেছিলেন সেই রিটের বাস্তবায়নটা চাই আমরা। এই হচ্ছে আমাদের দাবি। আমরা এটা স্মারকলিপি তারেক রহমানকে দিয়েছি। তিনি আমাদেরকে বলেছেন আসলে এখন যে পরিস্থিতি তাতে উনার সময় বের করতে সমস্যা হচ্ছে। হয়তো শিগগিরই উনি আমাদেরকে ডাকবেন এবং আমাদের সঙ্গে কথা বলবেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies