1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

চানখারপুলে ৬ শিক্ষার্থী হত্যা মামলার রায় পেছালো

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৫১ বার প্রদশিত হয়েছে

জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চাঁনখারপুলে ছয় শিক্ষার্থীকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পিছিয়েছে। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো: গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই রায় ঘোষণার কথা ছিল। প্যানেলের অন্য দুই সদস্য বিচারপতি মো: শফিউল আলম মাহমুদ ও অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো: মোহিতুল হক এনাম চৌধুরী। এদিন রায় ঘোষণার দিন ধার্য ছিল। কিন্তু রায় প্রস্তুত না হওয়ায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান রায়ের জন্য আগামী ২৬ জানুয়ারি নতুন তারিখ ঠিক করে দিয়েছেন। এ মামলায় মোট আসামি আটজন। এর মধ্যে গ্রেফতার চারজন। বাকিরা পলাতক। গ্রেফতারকৃতরা হলেন শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো: আরশাদ হোসেন, কনস্টেবল মো: সুজন মিয়া, মো: ইমাজ হোসেন ইমন ‍ও মো: নাসিরুল ইসলাম। সকালে তাদের ট্রাইব্যুনালে হাজির করেছে পুলিশ। পলাতক চার আসামি হলেন সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো: আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies