1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

তারেক রহমানের সাথে নেপালের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

  • সম্পাদনার সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা, দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য হুমায়ুন কবির।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies