1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১৫ ও ২২ নং ওয়ার্ডে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে সভা ও দোয়া মাহফিল

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৪১ বার প্রদশিত হয়েছে

রংপুর প্রতিনিধি: রংপুর মহানগরীর ১৫ ও ২২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে দলের চেয়ারপারসন,সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মময় জীবন নিয়ে আলোচনা সভা এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।​গত বুধ ও বৃহস্পতিবার পৃথকভাবে ১৫নং ওয়ার্ডের আক্কেলপুর এবং ২২নং ওয়ার্ডের কলেজপাড়ায় এই কর্মসূচিগুলো পালিত হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সদর-৩ আসনের গণমানুষের নেতা,মহানগর বিএনপির আহ্বায়ক ও বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সামসুজ্জামান সামু।​প্রধান অতিথির বক্তব্যে সামসুজ্জামান সামু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশপ্রেম ও গণতান্ত্রিক আন্দোলনে তাঁর আপসহীন নেতৃত্বের কথা স্মরণ করেন। এসময় ১৫ ও ২২নং ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের উন্নয়নে তাঁর অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করেন।​আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তাঁর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।​অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies