1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
আমাদের লক্ষ্য কৃষকের মুখে হাসি ফোটানো : প্রধানমন্ত্রী বগুড়া জেলা পরিষদের নব নিযুক্ত প্রশাসক হিসেবে যোগদান করলেন আহসানুল তৈয়ব জাকির নন্দীগ্রামে দেওতা খানকার ছাদ ঢালাই কাজের উদ্বোধন করলেন এমপি মোশারফ আদমদীঘিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আশিক গ্রেফতার আদমদীঘি ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত রাজশাহী জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা খাল-নদী খননের মাধ্যমে দেশের খাদ্য স্বয়ংসম্পূর্ণ করেছিলেন জিয়া: -প্রতিমন্ত্রী বারী খরা সহিঞ্চু বারি গম-৩৩ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচনে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে রোটারী ক্লাব অব বগুড়ার আয়োজনে দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

গণভোটের প্রচারণায় মুখর কাউনিয়ায় ‘হ্যাঁ’ এর পক্ষে মাঠে আখতার হোসেন

  • সম্পাদনার সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ৫২ বার প্রদশিত হয়েছে

রংপুর প্রতিনিধি: রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সমর্থনে তার গণসংযোগ ও প্রচারণা তীব্রতর করেছেন।​গতকাল বাদ মাগরিব কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়নের মদামুদন হাজিপাড়া ও ভাটিয়াপাড়া এলাকায় আয়োজিত পৃথক দুটি জনাকীর্ণ উঠান বৈঠকে অংশ নেন তিনি। বৈঠকে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে তিনি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে টেকসই করতে ভোটারদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার জোরালো আহ্বান জানান।
​বক্তব্যে আখতার হোসেন বলেন, “জনগণের মৌলিক অধিকার রক্ষা এবং একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতেই আমরা ‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় নেমেছি। দেশের এই ক্রান্তিকালে সঠিক সিদ্ধান্ত নিতে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।” মদামুদন হাজিপাড়া ও ভাটিয়াপাড়া এলাকার সাধারণ মানুষের সরব উপস্থিতিতে এই উঠান বৈঠকগুলো অনেকটা নির্বাচনী উৎসবে পরিণত হয়। স্থানীয় ভোটারদের মাঝে তাকে নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এ সময় জাতীয় নাগরিক পার্টির স্থানীয় নেতাকর্মীরাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies