1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

শিক্ষা সপ্তাহ সুকুমার বৃত্তি প্রকাশের একটি প্লাটফর্ম – অতিরিক্ত বিভাগীয় কমিশনার

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৯ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান বলেছেন, শিক্ষা সপ্তাহ নিজের সুকুমার বৃত্তি প্রকাশের একটি প্লাটফর্ম। এটির অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে। শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভাগীয় পর্যায়ের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ নতুন প্রজন্মের জন্য একটি ফলপ্রসূ আয়োজন। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বৃহস্পতিবার সকালে রাজশাহী কলেজিয়েট স্কুলে রাজশাহী অঞ্চল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা পরিচালকের কার্যালয় আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন উড়িয়ে তিনি এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। জেলা পর্যায়ের বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়ে আগত প্রতিযোগীদের স্বাগত জানিয়ে তিনি বলেন, দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে, তাই যারা অংশগ্রহণ করছে তাদেরকে প্রতিভা বিকাশে ধৈর্য ধরতে হবে। অভিভাবক এবং শিক্ষকবৃন্দ তাদেরকে সাহস দেবেন কেননা প্রতিযোগীরা মেধা বিকাশের জন্য একটা সুযোগ পেয়েছে। কোমলমতি শিশু-কিশোরদের উদ্দেশে তিনি বলেন, পরবর্তী নতুন প্রজন্মের মধ্যে কোনো না কোনো প্রতিভা রয়েছে। আবদ্ধ ঘরে না থেকে তা অন্বেষণের চেষ্টা করতে হবে। আমরা চাই সবার প্রতিভা অন্বেষণ করে তাদেরকে পুরস্কৃত করতে। আয়োজিত প্রতিযোগিতার বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা তুলে ধরে তিনি বলেন, বিভিন্ন জেলা থেকে এখানে শিক্ষকগণ ও প্রতিযোগীরা এসেছেন। এখানে বিচারকদের স্ব”ছতা নিয়ে কোনো প্রশ্ন নাই। বিচার-বিশ্লেষণের মাধ্যমেই প্রতিযোগিতায় বিজয়ী নির্ধারণ করা হবে। বিজয়ী প্রার্থীরা পরবর্তীতে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করবে। এ সময় তিনি জেলা পর্যায়ে জয়ী প্রতিযোগীদের অভিনন্দন জানান। অনুষ্ঠানে রাজশাহী মাধ্যমিক ও উচ্চশিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক মোহা. আছাদুজ্জামান, উপপরিচালক মোহা. আবদুর রশিদ, সহকারী পরিচালক মোহা. সাদিকুল ইসলাম এবং রাজশাহী কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মো. বাইরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। এছাড়াও বিভাগের আট জেলার বিভিন্ন ক্যাটাগরিতে জয়ী প্রতিযোগী, অভিভাবক এবং বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies