1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহী নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ ৮ জন গ্রেফতার

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৯ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে নারীসহ ৮জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে বিভিন্ন থানা ও মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার রাতভর নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থকে ট্যাপেন্টাডল, ইয়াবা ট্যাবলেট, হেরোইন ও দেশীয় মদসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারতরা হলো: মোছাঃ ময়না বেগম (৪০), মোঃ শাকিল (২০), মাবিয়া (৪২), মোঃ রাহাদ আহমেদ রাফি (২৯), মোঃ রাকিবুল ইসলাম জাহিদ (৩০), মোঃ আবুল কালাম আজাদ (৪০), মোঃ রাজা হোসেন (৩০) ও মোঃ রাকিব মিয়া (২৯)। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম। তিনি জানান, বুধবার ১৪ জানুয়ারি পুলিশের অভিযানে ৬১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ১ গ্রাম হেরোইন এবং ৩ হাজার মিলিলিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজেদের কাছে রাখার কথা স্বীকার করেছে। এ ব্যপারে গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।  বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies