1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

হুসেইন মুহাম্মদ এরশাদের সমাধিতে নবগঠিত জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা কমিটির শ্রদ্ধা নিবেদন

  • সম্পাদনার সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৮৯ বার প্রদশিত হয়েছে

​আসাদুজ্জামান টিটু, রংপুর সদর প্রতিনিধি: ​জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও জিয়ারত করেছেন নবগঠিত জাতীয় ছাত্র সমাজ রংপুর জেলা কমিটির নেতৃবৃন্দ। আজ ১৪ জানুয়ারী বিকেলে নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে এই শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
​জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটি সম্প্রতি এ কে এম মুশফিকুর রহমান-কে আহ্বায়ক এবং মো. মুহিন সরকার-কে সদস্য সচিব করে ৭৫ সদস্য বিশিষ্ট রংপুর জেলা শাখা কমিটি অনুমোদন দেয়।
​শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির আহ্বায়ক এ কে এম মুশফিকুর রহমান ও সদস্য সচিব মো. মুহিন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় ছাত্র সমাজ রংপুর মহানগর কমিটির সভাপতি আলমগীর হোসেন জসিম এবং জেলা কমিটির যুগ্ম আহ্বায়কবৃন্দ: মো. নাহিদ হাসান শাওন, মো. আবু সুফিয়ান রিগান, মো. মামুনুর রহমান, মো. ফিরোজ, মো. ইসমাইল হোসেন সাদ্দাম, মো. কবির হাসান, মো. ওসমান গণি, মো. ইউনুস আলী, গোলাম রব্বানী, মো. হাবিবুর রহমান তুহিন, আবির হাসান আকাশ, মো. শরিফুল ইসলাম ও মো. হাবিব হোসেন।
​এ সময় কমিটির সদস্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মো. ছালিউর রহমান সৈকত, মো. ইঞ্জিনিয়ার আল-আমিন সুমন, মো. সবুজ মন্ডল, মো. আশিকুর রহমান আকাশ, মো. আরাফাত সানি, মো. মানিক মিয়া, মো. মনিরুজ্জামান জামাল, মো. নাঈম ইসলাম শিমলু, মো. বিপুল মিয়া, মো. জিত্তু মিয়া, শ্রী সুমন দাস। নারী নেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন মোছা. রেশমী আক্তার, মোছা. সিমা আক্তার, মোছা. আশা মনি, মোছা. নিশি আক্তার, মোছা. রাফিয়া জান্নাত ও মোছা. বৃষ্টি আক্তারসহ অন্যান্য নেতৃবৃন্দ। ​শ্রদ্ধা নিবেদন শেষে পল্লীবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। নেতৃবৃন্দ এসময় পল্লীবন্ধুর আদর্শ ধারণ করে ছাত্র সমাজকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies