1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২১ অপরাহ্ন

কারো ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ না করার আহ্বান জামায়াত আমিরের

  • সম্পাদনার সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ২৪ বার প্রদশিত হয়েছে

সবাইকে দায়িত্বশীল আচরণের পাশাপাশি কারো ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ না করার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। বুধবার (১৪ জানুয়ারি) বিকেল পৌনে ৪টায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট দিয়ে এ আহ্বান জানান তিনি। জামায়াত আমির লেখেন, ‘বহু ত্যাগ এবং কুরবানির সিঁড়ি বেয়ে প্রিয় সংগঠন ও জাতি মহান আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এ পর্যায়ে এসে দাঁড়িয়েছে।সময়টা জাতীয় জীবনের জন্য অতি গুরুত্বপূর্ণ একটি বাঁক উল্লেখ করে তিনি আরো লেখেন, ‘এ সময়ে সবাইকে সর্বোচ্চ প্রজ্ঞা ও ধৈর্যের পরিচয় দিতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। কারো ব্যাপারেই কোনো ধরনের বিরূপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে। আমাদের উদ্দেশ্য— একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন।’সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবে বলেও আশাবাদ ব্যক্ত করে ডা: শফিকুর রহমান বলেন, ‘আমরা সবাই সর্বোচ্চ দায়িত্বশীলতার পরিচয় দেবো, ইনশাআল্লাহ।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies