1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

কথা রাখেনি বিএসএফ, কুড়িগ্রাম সীমান্তে আবারও পতাকা বৈঠক

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৩৬ বার প্রদশিত হয়েছে

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম।।  কুড়িগ্রামের ফুলবাড়ীতে খালিষাকোটাল সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বিকেলে নাওডাঙ্গা ইউনিয়নের খালিষাকোটাল সীমান্তে এ বৈঠক হয়। বিজিবি জানায়, বিজিবির আমন্ত্রণে প্রায় ৩০ মিনিটব্যাপী এ বৈঠকে উভয় দেশের সীমান্ত-সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন, বিএসএফের ৩ ব্যাটালিয়নের কমান্ডার কে. কে. রাও এবং বাংলাদেশের পক্ষে ছিলেন, ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম। স্থানীয় ও বিজিবি সূত্র জানা যায়, গত বুধবার গভীর রাতে খালিষাকোটাল সীমান্তের ওপারে কুর্শাহাট–দিনহাটা যাওয়ার মূল সড়কের কৃষিমত করলা এলাকায় প্রায় এক কিলোমিটার অংশে চার লেনের রাস্তা নির্মাণের লক্ষ্যে বিপুল পরিমাণ সরঞ্জাম নিয়ে বিএসএফ সদস্যরা জড়ো হয়। বিষয়টি জানতে পেরে বিজিবি বৃহস্পতিবার বিকেলে এর প্রতিবাদ জানায়। প্রতিবাদের মুখে কিছু সময়ের জন্য কাজ বন্ধ রাখা হলেও গভীর রাতে পুনরায় নির্মাণকাজ শুরু করা হয়। অভিযোগ রয়েছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ গোপনে সার্চলাইট জ্বালিয়ে রাতের অন্ধকারে দ্রুত নির্মাণকাজ সম্পন্নের চেষ্টা চালায়। এ ইস্যুতে খালিষাকোটাল সীমান্তে এর আগেও কয়েক দফা বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে কাজ বন্ধ রাখার প্রতিশ্রুতি দেন বিএসএফের ৩ ব্যাটালিয়নের অধীন মেঘনা নারায়ন কুটি কোম্পানি কমান্ডার। তবে এরপরও গোপনে কাজ চালিয়ে যাওয়ায় সোমবার ব্যাটালিয়ন পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে সীমান্ত পরিস্থিতিসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies