1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

দুই লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

  • সম্পাদনার সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৬ বার প্রদশিত হয়েছে

জাতীয় অর্থনৈতিক পরিষদের সভায় ২০২৫–২৬ অর্থবছরের জন্য সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার নির্ধারণ করা হয়েছে দুই লাখ কোটি টাকা। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও করপোরেশনভুক্ত প্রকল্প যুক্ত করে মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ ২৮ হাজার ৯৩৫ কোটি ৫০ লাখ টাকা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (এনইসি) চেয়ারপারসন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়। সংশোধিত কর্মসূচিতে অভ্যন্তরীণ অর্থায়ন এক লাখ ২৮ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস নির্ধারিত হয়েছে ৭২ হাজার কোটি টাকা। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, মূল উন্নয়ন কর্মসূচির তুলনায় অভ্যন্তরীণ উৎসে ১৬ হাজার কোটি টাকা এবং বৈদেশিক সহায়তায় ১৪ হাজার কোটি টাকা কমানো হয়েছে। এর ফলে মোট হ্রাসের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার কোটি টাকা। সংশোধিত কর্মসূচির আওতায় মোট প্রকল্প সংখ্যা ১ হাজার ৩৩০টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ১০৮টি, সম্ভাব্যতা যাচাই ৩৫টি, কারিগরি সহায়তায় ১২১টি এবং সংস্থা নিজস্ব অর্থায়নে ৬৬টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। খাতভিত্তিক বরাদ্দে পরিবহন যোগাযোগ, বিদ্যুৎ জ্বালানি, গৃহায়ন কমিউনিটি সুবিধা, শিক্ষা এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন অগ্রাধিকার পেয়েছে। এসব খাতে মোট বরাদ্দ এক লাখ ২১ হাজার ১৮৮ কোটি টাকা, যা সামগ্রিক কর্মসূচির ৬০ দশমিক ৫৪ শতাংশ। মন্ত্রণালয় পর্যায়ে সর্বোচ্চ বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ, সড়ক পরিবহন মহাসড়ক বিভাগ এবং বিদ্যুৎ বিভাগ। পাশাপাশি শিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি, পানি সম্পদ এবং নৌপরিবহন সংশ্লিষ্ট দপ্তরগুলোও উল্লেখযোগ্য বরাদ্দের অন্তর্ভুক্ত হয়েছে। পরিকল্পনা সংশ্লিষ্টরা জানান, সংশোধিত কর্মসূচির বাস্তবায়ন অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, মানবসম্পদ বিকাশ, সামাজিক সেবা উন্নয়ন এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে কার্যকর ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies