1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম:
বিশ্বের সব মুসলমানকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা: মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমত লাইলাতুল কদর তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ সোমবার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ১২ সিটির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী আদমদীঘিতে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত আ’লীগের ইফতার মাহফিল পাবনায় গৃহবধূ ফাতেমা হত্যা মামলায় স্বামী রাকিবুলের যাবজ্জীবন কারাদণ্ড সুখানপুকুর ইউনিয়ন পরিষদে দুঃস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ নন্দীগ্রামে কোয়ালিটি ফিড’স লিঃ এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান বগুড়ায় সুবিধাবঞ্চিত ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ঘোড়াঘাটে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ

কুড়িগ্রামের উলিপুরে আহত অবস্থায় বিরল প্রজাতির ময়ূর উদ্ধার

  • সম্পাদনার সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৪৯ বার প্রদশিত হয়েছে

সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম। কুড়িগ্রামের উলিপুর উপজেলায় আহত অবস্থায় একটি বিরল প্রজাতির ময়ূর উদ্ধার করেছে উপজেলা প্রশাসন ও বন বিভাগ। রোববার (১১ জানুয়ারি) সকালে ব্রহ্মপুত্র নদ বেষ্টিত উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের দেলদারগঞ্জ বাজার এলাকার একটি বাড়ি থেকে ময়ূরটি উদ্ধার করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে অভিযান চালিয়ে ময়ূরটি উদ্ধার করে। স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার (১০ জানুয়ারি) দুপুরে দেলদারগঞ্জ এলাকার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী একটি ভুট্টাক্ষেতের পাশে ময়ূরটি দেখতে পান তাঁরা। পরে কয়েকজন মিলে ময়ূরটিকে ধরার চেষ্টা করলে একপর্যায়ে সেটি ভুট্টাক্ষেতে ব্যবহৃত জালে আটকা পড়ে আহত হয়। এরপর ওই এলাকার বাসিন্দা সাদ্দাম হোসেন ময়ূরটিকে উদ্ধার করে নিজ বাড়িতে রাখেন। স্থানীয়দের ভাষ্যমতে, ময়ূরটির ওজন আনুমানিক চার কেজি। খবর পেয়ে রোববার সকালে উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ময়ূরটিকে উদ্ধার করেন।
উলিপুর উপজেলা বন কর্মকর্তা ফজলুল হক জানান, উদ্ধার করা ময়ূরটির বাম পায়ে ক্ষত রয়েছে। প্রাথমিকভাবে এর চিকিৎসা দেওয়া হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম মেহেদী হাসান বলেন, “উদ্ধার করা ময়ূরটিকে উন্নত চিকিৎসা ও নিরাপদ সংরক্ষণের জন্য রংপুর বন বিভাগীয় কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies