1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম:
ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত : শতাধিক যাত্রী আহত গাবতলীতে ফোকাস সোসাইটির উদোগে ঈদ সামগ্রী বিতরণ রাণীনগরে অসহায়দের মাঝে অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ পঞ্চগড়ের বোদায় শুরু হয়েছে সনাতনধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী বারুণী উৎসব

নির্বাচন পর্যবেক্ষণে আসবে ইইউ’র ২০০ প্রতিনিধি

  • সম্পাদনার সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ২০ বার প্রদশিত হয়েছে

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে অন্তত ২০০ জন পর্যবেক্ষক অংশ নেবেন বলে জানিয়েছেন ইইউ নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের প্রধান ড. ইভার্স ইয়াবস। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সাথে এক বৈঠকে শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। প্রতিনিধি দলে ছিলেন মিসিন্তা লাসে, মিস আইরিনি-মারিয়া গুনারি ও ভাসিল ভামচানকা। নির্বাচনী পর্যবেক্ষণ মিশনের প্রধান বলেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনের আমন্ত্রণে আমরা এখানে এসেছি। আমাদের উদ্দেশ্য অত্যন্ত স্বচ্ছ। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে নই। বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার।’ তিনি আরো বলেন, ‘ইইউ’র একটি দীর্ঘমেয়াদী পর্যবেক্ষক দল গত ডিসেম্বরের শেষভাগ থেকেই বাংলাদেশে অবস্থান করছে। তবে মূল নির্বাচনের সময় অর্থাৎ ১২ ফেব্রুয়ারি নাগাদ ইউরোপীয় পার্লামেন্টের সদস্যসহ মোট ২০০ জনের একটি শক্তিশালী পর্যবেক্ষক দল বাংলাদেশে আসবে।’নির্বাচন কমিশনের সাথে আলোচনার বিষয়ে তিনি জানান, ‘একই দিনে সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠান পরিচালনা করা নির্বাচন কমিশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে কমিশন অত্যন্ত দক্ষতার সাথে তা মোকাবেলা করবে।’ তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের আগস্টের পরিবর্তনের পর এবারের নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত ঐতিহাসিক। একটি পূর্ণাঙ্গ সংসদ নির্বাচন হওয়ার মাধ্যমে দেশটির ভবিষ্যৎ নির্ধারিত হবে। নির্বাচন কমিশনও বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies