1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদের সামরিক আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

  • সম্পাদনার সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৭ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদের সামরিক আগ্রাসনের প্রতিবাদে নাগরিক সমাজের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল জিরো পয়েন্ট থেকে মনিচত্ত্বর, গণকপাড়া হয়ে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ভেনেজুয়েলার বিরুদ্ধে মার্কিন সামরিক ও রাজনৈতিক আগ্রাসন শুধু মানবাধিকার লঙ্ঘন নয়, বরং বিশ্বশান্তির জন্যও মারাত্মক হুমকি। তাঁরা বলেন, যুক্তরাষ্ট্র পরিকল্পিতভাবে সঙ্কট ও নয়া-উপনিবেশ সৃষ্টি করে বিশ্বের বিভিন্ন দেশকে শোষণ করছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘসহ তথাকথিত বিশ্বমানবতার দাবিদার শক্তিগুলোর নীরব ভূমিকা গভীর উদ্বেগজনক। বক্তারা আরও দাবি করেন, ভেনেজুয়েলার পর কিউবা, মেক্সিকো, কলোম্বিয়া, গ্রিনল্যান্ড, ইরানসহ রাজনৈতিক ও প্রাকৃতিকভাবে সম্ভাবনাময় দেশগুলোতে যুক্তরাষ্ট্র একক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা চালাচ্ছে। তাঁদের মতে, বাংলাদেশও এই আগ্রাসী কৌশলের বাইরে নয়। বিশেষ করে পায়রা সমুদ্রবন্দর ও সেন্ট মার্টিন দ্বীপকে ঘিরে আধিপত্য বিস্তারের চেষ্টা চলছে বলে তারা অভিযোগ করেন। সমাবেশ থেকে যুদ্ধ, অবরোধ ও হুমকির রাজনীতি প্রত্যাখ্যান করে সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে ভেনেজুয়েলার জনগণের মতামত ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানানো হয়। বক্তারা মার্কিনসহ সব ধরনের আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে নিজ নিজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের ওপর গুরুত্ব দেন।
বরেন্দ্র ইয়ুথ ফোরামের সভাপতি ও পরিবেশ আন্দোলন কর্মী আতিকুর রহমান আতিকের সঞ্চালনায় এবং লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক নাদিম সিনা, গণসংহতি আন্দোলন রাজশাহী জেলার আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ, ছাত্র ফেডারেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয় সংগঠক তাসনুভা আমিন, বাসদ রাজশাহী জেলার আহ্বায়ক আলফাজ হোসেন, সদস্য সচিব সামসুল আবেদীন ডন, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের রাজশাহী জেলার সভাপতি অ্যাডভোকেট হোসেন আলী পিয়ারা, বিভাগীয় সমন্বয়ক মাহমুদ জামাল কাদেরী, নয়া গণতান্ত্রিক গণমোর্চার সহ-সভাপতি শামীম পারভেজসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. ইফতিখারুল আলম মাসউদ, বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর সৌভিক রেজা, ইতিহাস বিভাগের শিক্ষক ড. গোলাম সারোয়ার সুজন, জজকোর্ট রাজশাহীর আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার সভাপতি উপেন রবিদাস ও সাংস্কৃতিক কর্মী ওয়ালীউর রহমান বাবুও সমাবেশে বক্তব্য রাখেন।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies