1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম:
ঈদ উল ফিতর উপলক্ষে গাবতলীতে ঈদ সামগ্রী ও বস্ত্র বিতরণ বগুড়ায় বৃদ্ধা ফিরোজাকে হুইল চেয়ার দিলেন বিজয় বগুড়ায় জাতীয় সাংবাদিক সংস্থার ঈদ উপহার সামগ্রী বিতরণ রাণীনগরে প্রধানমন্ত্রীর ঈদ উপহারের নগদ অর্থ ও শাড়ী-থ্রিপিস বিতরণ বগুড়ার দত্তবাড়ী হতে মাটিডালী পর্যন্ত দাঁড়িপাল্লায় ভোট চাইলেন সোহেল বাঘায় বিপুল পরিমান ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত : শতাধিক যাত্রী আহত গাবতলীতে ফোকাস সোসাইটির উদোগে ঈদ সামগ্রী বিতরণ রাণীনগরে অসহায়দের মাঝে অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ পঞ্চগড়ের বোদায় শুরু হয়েছে সনাতনধর্মাবলম্বীদের ৩ দিনব্যাপী বারুণী উৎসব

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে গুলির শব্দ

  • সম্পাদনার সময় : মঙ্গলবার, ৬ জানুয়ারী, ২০২৬
  • ৪৬ বার প্রদশিত হয়েছে

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সোমবার গভীর রাতে গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। মার্কিন বাহিনীর অভিযানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো গ্রেফতার হওয়ার কয়েক দিন পর এ ঘটনা ঘটে। অবশ্য সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। সূত্রটি জানায়, রাত ৮টার দিকে রাজধানী কারাকাসে অবস্থিত মিরাফ্লোরেস প্রাসাদের ওপর দিয়ে কিছু অজ্ঞাত ড্রোন উড়তে দেখা যায়। এর জবাবে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর তার ডেপুটি ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কয়েক ঘণ্টা পরেই এই ঘটনা ঘটে। প্রাসাদ থেকে পাঁচ ব্লক দূরে বসবাসকারী এক বাসিন্দা জানান, সেখানে গুলির শব্দ শোনা গেছে। তবে মাদুরোকে হটাতে গত শনিবার ভোরের দিকে যে ধরনের শক্তিশালী হামলা হয়েছিল, এটি ততটা তীব্র ছিল না। এই ঘটনা স্থায়ী ছিল প্রায় এক মিনিট। নাম প্রকাশ না করার শর্তে ওই বাসিন্দা বলেন, ‘গুলির শব্দ শুনে প্রথমেই মনে হলো উপরে কোনো বিমান উড়ছে কি না দেখতে হবে। কিন্তু কোনো বিমান ছিল না। আকাশে শুধু দু’টি লাল আলো দেখতে পাই।তিনি আরো জানান, আসলে কী ঘটছে তা দেখতে সবাই তখন জানালা দিয়ে উঁকি দিচ্ছিলেন। এই বিষয়ে বার্তাসংস্থা এএফপির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও যোগাযোগ মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাতের আকাশে ‘ট্রেসার বুলেট’ বা আলোকবাহী গুলি ছোঁড়া হচ্ছে। গোলাগুলির পর প্রচুর সংখ্যক নিরাপত্তা কর্মীকে প্রাসাদের দিকে ছুটে যেতে দেখা যায়। সূত্র : বাসস

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies