1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গ্রীন কলাকোপা এষ্টেটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল নৈতিকতা সমৃদ্ধ সমাজ গঠনে প্রতিটি ধর্মেই ইতিবাচক বার্তা রয়েছে-প্রধানমন্ত্রী আরো ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত বগুড়ায় ক্ষুদ্র ফল ব্যবসায়ীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ সান্তাহার পৌর শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুদ রানার বহিষ্কার আদেশ প্রত্যাহার নন্দীগ্রামে ৪৪টি এতিমখানা ও মাদ্রাসায় সৌদি বাদশাহ কর্তৃক প্রেরিত খেজুর বিতরণ রাজশাহীতে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও নাযাতের জন্য বাগবাড়ী’তে দোয়া ও ইফতার মাহফিলে মানুষের ঢল বগুড়াবাসীকে যে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, সেগুলো তালিকা করে ফিরিয়ে দেওয়া হবে- তথ্য ও সম্প্রচারমন্ত্রী

রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে চোরাচালানি মাদক ও ভারতীয় মদ জব্দ

  • সম্পাদনার সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৪২ বার প্রদশিত হয়েছে

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীতে পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি মাদক ও ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (৪ জানুয়ারি) গভীর রাত ও ভোরে পরিচালিত এসব অভিযানে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব না হলেও জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, রবিবার রাত আনুমানিক আড়াইটার দিকে রাজশাহী নগরীর উপকণ্ঠে দামকুড়া থানাধীন সোনাইকান্দি পদ্মা নদীর চরে অভিযান চালায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)। এ সময় ঝাউগাছের ঝোপের ভেতর লুকানো পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করা হয়। পরে ব্যাগটি তল্লাশি করে ভারতীয় ইস্কাফ সিরাপ ৯ বোতল, জেবিস্ক্যান সিরাপ ৬ বোতল, মনোগোল্ড সিরাপ ৩ বোতল, টাসকোরেক্স সিরাপ ১ বোতল এবং ব্রংকোফি-সি সিরাপ ৫ বোতল জব্দ করা হয়। তবে সোনাইকান্দি বিওপি ও চারঘাট বিকল্প বিওপি’র টহলদলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। জব্দকৃত এসব মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দামকুড়া থানায় জমা দেওয়া হয়েছে। অপরদিকে, একই দিন ভোর সাড়ে ৩টার দিকে চারঘাট থানাধীন চন্দনশহর এলাকায় অভিযান চালায় চারঘাট বিকল্প বিওপি’র একটি আভিযানিক দল। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে পরিত্যক্ত ব্যাগটি তল্লাশি করে ৭ বোতল ভারতীয় মদ ও ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। এসব মালামাল চারঘাট মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সোমবার রাজশাহী ব্যাটালিয়নের (১ বিজিবি) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকমুক্ত দেশ গঠনের লক্ষ্যে নিয়মিত অভিযানের পাশাপাশি পালিয়ে যাওয়া পাচারকারীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies