1. nobinbogra@gmail.com : Md. Nobirul Islam (Nobin) : Md. Nobirul Islam (Nobin)
  2. bd.momin95@gmail.com : sojibmomin :
  3. bd.momin00@gmail.com : Abdullah Momin : Abdullah Momin
  4. bd.momin@gmail.com : Uttarkon2 : Uttar kon
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

তারেক রহমানের সঙ্গে সিপিবিসহ বাম গণতান্ত্রিক জোটের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

  • সম্পাদনার সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৯ বার প্রদশিত হয়েছে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সিপিবিসহ বাম গণতান্ত্রিক জোটের নেতারা। সোমবার বেলা সাড়ে ১১টায় বিএনপির গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও উপস্থিত ছিলেন। সাক্ষাতের আগে দলটির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার শোক বইয়ে সই করেন তারা। সাক্ষাতকালে ছিলেন–বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বর্তমান সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল ক্বাফী রতন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, প্রেসিডিয়াম সদস্য রাজেকুজ্জামান রতন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দলের (বাংলাদেশ জাসদ) সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, ইকবাল কবির জাহিদ, অধ্যাপক আব্দুস সাত্তার, মোশরোফা মিশৃ ও আব্দুল আলীসহ জোটের অন্য নেতারা। তারেক রহমান তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং খোঁজখবর নেন তারা। এ সময় দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন নেতারা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরও খবর
Copyright © 2025 The Daily Uttar Kon. All Rights Reserved.
Powered By Konvex Technologies